ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) নতুন তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের ২ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। কোম্পানি দুটি হচ্ছে- বিএসআরএম স্টিল লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম স্টিল লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা ১৫ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস: কোম্পানিটির পর্ষদ সভা ১৫ জুন বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এর আগে কোম্পানি দুইটি গত ২০ মে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments