ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৫ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
মেঘনা লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ আগস্ট দুপুর ২ টা ১৫মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, আলোচ্য সভায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments