ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানিগুলো সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত ও অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২৮ পয়সা।
বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments