ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলো হচ্ছে-
জনতা ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,২০১৯, ৩১ মার্চ ও ৩০ জুন, ২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৩ পয়সা।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ০৫ পয়সা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments