সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ কোম্পানি
spot_img
spot_img

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

উত্তরা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৩ এপ্রিল, ২০২৩ তারিখ যথাক্রমে দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ইনটেক লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ মার্চ, ২০২৩ তারিখ যথাক্রমে দুপুর ২ টা ৩০ মিনিট, বিকেল ৩ টা এবং সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ এবং ৩১ ডিসেম্বর, ২০২১ ও ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৩ এপ্রিল, ২০২৩ তারিখ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

রিং শাইন টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ মার্চ, ২০২৩ তারিখ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

এছাড়াও ৩০ জুন, ২০২১ ও ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments