বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যবধান চার কার্যদিবস: মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকা
spot_img
spot_img

ব্যবধান চার কার্যদিবস: মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে পতনের ধারা অব্যহত রয়েছে। যার ফলে প্রতিনিয়তই নি:শ্ব হচ্ছে বিনিয়োগকারী। ঈদের পর থেকে প্রতি কার্যদিবসেই কমেছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। গত সপ্তাহে অথাৎ চার কার্যদিবসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন প্রায় ২১ হাজার কোটি টাকা কমেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩১ হাজার ০১২ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ০৯ হাজার ৮৭২ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৬৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২১ হাজার ১৪০ কোটি ৮১ লাখ ৬৩ হাজার ৮৩৭ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ২৩৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ৭২৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৩৯৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার ০৩০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন দুই হাজার ১৬২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৩০৫ টাকা বা ৪০ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০৭.২২ পয়েন্ট বা ৪.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৮.২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪৯.১৩ পয়েন্ট বা ৩.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯০.২৪ পয়েন্ট বা ৩.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৩.০৪ পয়েন্টে এবং দুই হাজার ৩১৬.৬৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০টির বা ৫.১৮ শতাংশের, কমেছে ৩৬০টির বা ৯৩.২৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬টির বা ১.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২১ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ৯৩৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৫৮৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪৫ কোটি ৬৩ লাখ ১১ হাজার ৬৫৪ টাকা বা ২৭ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০৮.৮৯ পয়েন্ট বা ৪.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৯.৭২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৮৫.৫৫ পয়েন্ট বা ৪.২০ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৮৯.১৮ পয়েন্ট বা ৩.৫২ শতাংশ, সিএসই-৫০ সূচক ৪৬.৪২ পয়েন্ট বা ৩.২৬ শতাংশ এবং সিএসআই ৪০.৯৩ পয়েন্ট বা ৩.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬৪.৬৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৩.৫০ পয়েন্টে, এক হাজার ৩৭৫.৯৯ পয়েন্টে এবং এক হাজার ১৭২.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪টির বা ৯.৬৯ শতাংশের দর বেড়েছে, ৩১২টির বা ৮৮.৮৯ শতাংশের কমেছে এবং ৫টির বা ১.৪২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments