মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনব্যস্ততার পরেও কটাক্ষের শিকার ভাবনা
spot_img
spot_img

ব্যস্ততার পরেও কটাক্ষের শিকার ভাবনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমাগুলো। তবে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ভাবনা।

কাজের পাশাপাশি বিভিন্ন সময় পোস্ট ঘিরেও চলে আলোচনা। একাধিক পোস্টের কারণে কটাক্ষের শিকার হতেও দেখা গেছে তাকে। বিষয়টি নিয়ে মাঝে বিব্রতবোধ করলেও সেভাবে প্রতিবাদ করেননি তিনি। তবে এবার চেনা ছকের বাইরে চলে এসেছেন তিনি। সমালোচকদের কড়া জবাব দিলেন ভাবনা।

সম্প্রতি তিনি তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুকে শেয়ার করেন। সেখানে ‘মামুন মিয়া’ নামে একজন অশালীন মন্তব্য করেন। এরপরই সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ভাবনা তার ফেসবুক পেজে মামুন মিয়াকে ট্যাগ করে একটি পোস্ট দেন।

সেখানে ভাবনা লিখেছেন, এই সব মানুষদের অনেক লাইম লাইট দরকার। মামুন মিয়া, সে তার ফেসবুকে লিখে রেখেছে ডিজিটাল ক্রিয়েটর। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার তিনি কেমন কমেন্ট করেন।

উল্লেখ, তার এই পোস্টের পর অশ্লীল ইঙ্গিত করা সেই মামুন মিয়া কোনো মন্তব্য না করলেও নিন্দার ঝড় বইতে থাকে সেই পোস্টের মন্তব্যের ঘরে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments