ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ অক্টোবর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্যাপকভাবে ও সূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৮.৮২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ৮৯.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৭.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫২৫.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৭৮.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.৮২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ১০৬টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ৬২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকা।
গতকাল ১৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৮৬.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৪৬.৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭০৫.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.২৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৭৩৫টি শেয়ার ২ লাখ ২৯ হাজার ৫৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৫৪ কোটি ৮৯ লাখ ১৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬১ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৫০ শতাংশ বা ৩১৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭০৭.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৫টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ ২০ হাজার ৩৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪১১ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ৯৬৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটক/অমি.


































Recent Comments