ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১০ সেপ্টেম্বর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দর দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ২১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৫.৬৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৮.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৮৫৬টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৪০০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৯৮ লাখ ০১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৭.০৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৭.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয় ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.১০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ২ লাখ ৭৬ হাজার ৫৭২টি শেয়ার ১ লাখ ৫৫ হাজার ৬৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭০০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬৪ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩২ শতাংশ বা ৬০.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯১.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৫ লাখ ০৮ হাজার ৯৬৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৩৩৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৭ লাখ ৯০ হাজার ৬২৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments