মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্রোকার হাউজের সহায়তা হয় এমন সকল কাজই করবে বিএসইসি: বিএসইসি চেয়ারম্যান
spot_img
spot_img

ব্রোকার হাউজের সহায়তা হয় এমন সকল কাজই করবে বিএসইসি: বিএসইসি চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম ব‌লে‌ছেন, ব্রোকার হাউ‌জের সহায়তা হয় এমন সকল কাজই কর‌বে বিএসই‌সি। ত‌বে ব্রোকার হাউজগু‌লো‌কে আই‌ন প‌রিপালন ক‌রে চল‌তে হ‌বে।

মঙ্গলবার (১৫ মার্চ) ডিএসইর নিকুঞ্জ ভব‌নের অ‌ডিটরীয়া‌মে অনু‌ষ্ঠিত ‘Strengthening the Security of Fund and Securities of Investors’ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ত্ব ক‌রেন ডিএসইর চেয়ারম‌্যান মোঃ ইউনুসুর রহমান। বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএসই‌সির ক‌মিশনার মো. আব্দুল হালিম। স্বাগত বক্তব‌্য দেন ডিএসইর ব‌্যবস্থাপনা প‌রিচালক তা‌রিক আমীন ভূঁইয়া।

বিএসইসির চেয়ারম‌্যান ব‌লেন, কোন কা‌জে আপনা‌দের সহায়তা লাগ‌বে, সেটা বিএসইসি-কে বলবেন। আমা‌দের কাজই হ‌লো আপনা‌দের সহায়তা করা। কোন কা‌জে সমস‌্যা হ‌লে, সি‌ডি‌বিএল কোন সমস‌্যা কর‌লে তা বিএসইসি‌কে ব‌লবেন। আমরা আপনা‌দের সহায়তা কর‌তেই আছি। ত‌বে আপনা‌দের‌কে আই‌নের ভিত‌রে থে‌কেই কাজ কর‌তে হ‌বে।

‌অধ্যাপক শিবলী রুবা‌য়েত ব‌লেন, ব্রোকার‌দের ব‌্যবসা বা আয় বাড়া‌তে হ‌বে, আর ব‌্যবসা বা আয় বাড়া‌তে হ‌লে লেন‌দেনও বাড়া‌তে হ‌বে। ব্রোকার‌দের আয় বাড়‌লে তখন তারা ভিন্ন পথ থে‌কে ফিরে এসে স‌ঠিক ব‌্যবসায় মন দি‌বে।

বিএসই‌সির চেয়ারম‌্যান ব‌লেন, ব্লক চেইন টেক‌নোল‌জি বাজা‌রে নি‌য়ে আস‌তে পার‌লেই সচ্ছতা ফি‌রে আস‌বে। তিনি বলেন, বাজা‌রের জন‌্য ডি‌জিটালাই‌জেশন খুবই গুরুত্ত্বপূর্ণ। আমরা সেদিকেই এগুচ্ছি।

বিনিয়োগকারীদের বৃহৎ স্বার্থে এবং শেয়ারবাজারের উন্নয়নে প্রথমবারের মতো বিনিয়োগকারী তহবিল ও শেয়ার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য ডিএসই সকল ব্রোকারেজ হাউজের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকদের অংশগ্রহণে ‘Strengthening the Security of Fund and Securities of Investors’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

বি‌শেষ অতি‌থির বক্ত‌ব্যে বিএসই‌সির ক‌মিশনার মো. আব্দুল হা‌লিম ব‌লেন, মানু‌ষের কা‌ছে বিনিয়োগের জন্য অনেক টাকা র‌য়ে‌ছে। মানু‌ষের এই টাকা শেয়ারবাজা‌রে নি‌য়ে আস‌তে আস্থা সৃ‌ষ্টি কর‌তে হ‌বে। আস্থার অভা‌বেই বি‌নি‌য়োগকারীরা শেয়ারবাজা‌রে আস‌তে চায় না।

তিনি ব‌লেন, ব্রোকা‌রেজ হাউজগু‌লোর যে প‌রিমাণ ঋণ র‌য়ে‌ছে তার বে‌শিরভাগই ডিএসইর ১২‌টি ব্রোকার এবং ১৫‌টি মা‌র্চেন্ট ব‌্যাং‌কের। বা‌কি প্রতিষ্ঠানগু‌লো ঋণ ক‌মি‌য়ে এনেছে। ঋ‌ণ থাকা এই প্রতিষ্ঠানগু‌লোর ২০১৬ সাল থে‌কে ২০২২ সাল পর্যন্ত আন্ত‌রিকতা ছি‌লো না। যে কার‌ণে এই সমস‌্যা থে‌কে প্রতিষ্ঠানগু‌লো বের হ‌তে পা‌রে‌নি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments