সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্র্যাক ইপিএল স্টকের মিরপুর ব্র্যাঞ্চ চালু: বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
spot_img
spot_img

ব্র্যাক ইপিএল স্টকের মিরপুর ব্র্যাঞ্চ চালু: বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাজধানীর মিরপুরে ব্রাঞ্চ চালু করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। আজ ২৬ অক্টোবর বুধবার ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড নতুন ব্রাঞ্চ মিরপুরে বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। এসময় মিরপুর ব্র্যাঞ্চে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চীফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমানসহ ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ সাব্বীর হোসেইন এবং আরো অনেক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তাদের উন্নত ও আসন্ন গ্রাহক সেবাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে। তাছাড়া পুঁজিবাজারে চালু হওয়া নতুন বন্ড মার্কেট নিয়েও বিনিয়োগকারীদের সাথে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে সম্মানিত বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিনিয়োগে তাদের আস্থা, বন্ড মার্কেট নিয়ে তাদের প্রত্যাশা এবং ব্র্যাক ইপিএল স্টকের সেবা নিয়ে তাদের মতামত উপস্থিত কর্মকর্তাদের নিকট তুলে ধরেন।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড গ্রাহকের সেবা আরো উন্নত এবং সহজলভ্য করে তুলতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি বেশ কিছু নতুন ব্রাঞ্চও স্থাপন করছে। এবং তারই ধারাবাহিকতায় ঢাকার মধ্যে মিরপুরে ব্র্যাক ইপিএল স্টকের ষষ্ঠ ব্র্যাঞ্চের কার্যক্রম শুরু করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments