সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা লেজারট্রিটে পাবেন বিশেষ সুবিধা
spot_img
spot_img

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা লেজারট্রিটে পাবেন বিশেষ সুবিধা

ডেইলি শেয়ারবাজার  ডেস্ক: ব্র্যাক ব্যাংক সম্প্রতি লেজারট্রিটের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা বিখ্যাত সৌন্দর্য বর্ধন ও কসমেটিক সার্জারি ক্লিনিক লেজারট্রিট থেকে বিশেষ সুযোগ সুবিধা এবং ডিসকাউন্ট উপভোগ করবেন।

এই চুক্তির অধীনে লেজারট্রিট ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং ডেবিটকার্ড, ইনফিনিটকার্ড,সিগনেচারকার্ড,প্লাটিনামক্রেডিটকার্ড,‘তারা’কার্ডহোল্ডার এবং ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের সকল সেবার ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করবে।

এছাড়াও ব্র্যাক ব্যাংকের অন্যান্য কার্ডের গ্রাহকদের জন্য আছে সকল সেবার ওপর ১০ শতাংশ ছাড়।এই সেবাটি লেজারট্রিটের গুলশান,  বনানী এবং উত্তরা আউটলেটে পাওয়া যাবে।

এই ডিসকাউন্ট বোটক্স, ফিলার এবং কুলস্কাল্পটিং ছাড়া সমস্ত সেবায় পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম এবং লেজারট্রিটের চিফ কনসালটেন্ট অ্যান্ড  সিইও ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম গত ১১ আগস্ট, ২০২২ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঢাকা সাউথের সিনিয়র জোনাল  হেড তাহের হাসান আলমামুন, হেড অব  প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী এবং সেন্টার ম্যানেজার, প্রিমিয়াম ব্যাংকিং সোনিয়া সরকার এবং লেজারট্রিটের ডিজিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মোঃ দাউদ হোসেন ও মিডিয়া ম্যানেজার মোঃ আরনীল হাসান রাব্বি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments