ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৫ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৫ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ৪০ হাজার ৬৬৭ টি শেয়ার ৪৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৪ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৬৯ লাখ ৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments