ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (০৮ ফেব্রুয়ারী) ৪৮ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৮ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ১ হাজার ৬৯৩ টি শেয়ার ৭৮ বার হাত বদলের মাধ্যমে ১৮ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের সবচেয়ে বেশি ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৬৪ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রীমের ২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।






















Recent Comments