ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৫ আগস্ট) ব্লক মার্কেটে ৩০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৮৯৬ টি শেয়ার ৫৯ বার হাত বদলের মাধ্যমে ২৫ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাউথ-ইস্ট ব্যাংকের ৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৯ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ শার্প ইন্ড্রাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments