ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ ডিসেম্বর, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানির মোট ১ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৮৪৯টি শেয়ার ৭৩ কোটি ৯৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছ রেনেটা লিমিটেড। কোম্পানিটি ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে গ্রামীণফোন লিমিটেড ৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং সাউথবাংলা ব্যাংক ৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমিরন ক্যাবল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কোহিনুর কেমিক্যাল এবং ওরিয়ন ইনফিউশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments