ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৭৯ কোম্পানির মোট ১২৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ব্লকে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৭৬ লাখ টাকা। এদিকে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন করে দ্বিতীয় এবং অ্যামারেল্ড অয়েলের ৪ কোটি ২০ লাখ ১৪ হাজার টাকা লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তৃতীয় স্থানে রয়েছে।
আজ ব্লক মার্কেটে আরো লেনদেন করেছে আরডি ফুড, এ্যাসোসিয়িটেড অক্সিজেন, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, ডরিন পাওয়ার, ন্যাশনাল ব্যাংক এবং আলহাজ টেক্সটাইল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments