ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৪৭ লাখ ৭২ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৫৪ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। এসকে ট্রিমস ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।তৃতীয় স্থানে থাকা সিঙ্গারবিডি ৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, বিএটিবিসি, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, সি পার্ল বীচ, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক ও উত্তরা ব্যাংক লিমিটেড।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments