ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৩০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। এদিন ব্লক মার্কেটে অংশ নেয়া ৬০ কোম্পানির মোট ১৮১ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লকে আজ সবচেয়ে বেশি লেনদেন করেছে রেনেটা লিমিটেড। কোম্পানিটির ৬৬ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে ইউনিলিভার কনজিউমার ৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সাইফ পাওয়ারটেকের ২৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন মতিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার, স্কয়ার ফার্মা এবং আল-হাজ টেক্সটাইল ব্লক মার্কেটের লেনদেনে অংশ নিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments