ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০ কোম্পানির ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৪৮ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে লিমিটেডের। ডেসকো ৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল ৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, বিএটিবিসি, সেন্ট্রাল ফার্মা, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডাচ-বাংলা ব্যাংক, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিকিউ বলপেন, হাক্কানি পাল্প, ইন্দো-বাংলা ফার্মা, আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট প্রভিডেন্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, কেপিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, পেনিনসুলা,ফনিক্স ফিন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, সায়হাম টেক্সটাইল, এসইমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সোনারগাঁও টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments