সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিভারত পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
spot_img
spot_img

ভারত পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব জুড়ে জ্বালানি রূপান্তরের দৌড়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ১২০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ও অ্যাকসেঞ্চারের যৌথভাবে প্রকাশিত ‘এনার্জি ট্রানজিশন ইনডেক্স (ইটিআই) বা জ্বালানি রূপান্তর সূচক-২০২৬-এ এই তথ্য উঠে এসেছে। দেশগুলোর জ্বালানি নিরাপত্তা, পরিবেশবান্ধব ব্যবস্থা এবং সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার সক্ষমতার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দেশটি ৬৮তম স্থানে রয়েছে। এরপর ভারত ৭০, পাকিস্তান ৯০ এবং বাংলাদেশ ৯৯তম অবস্থানে আর নেপালের অবস্থান ১১১তম।

বিশ্বের মধ্যে টানা তৃতীয় বছরের মতো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সুইডেন। এরপর রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, এস্তোনিয়া ও নরওয়ে। চীন, যুক্তরাষ্ট্রসহ উন্নত অর্থনীতির দেশগুলো শীর্ষ ২০টির মধ্যে ১৪টি স্থান দখল করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ সুবিধার উন্নতি ও জ্বালানি ব্যবস্থার কিছু অগ্রগতি হলেও পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রস্তুতিতে এখনো দুর্বলতা রয়েছে। একই সঙ্গে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতাও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। বিশেষ করে আমদানি করা এলএনজি, কয়লা ও তেলের ওপর উচ্চনির্ভরতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রেখেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments