ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেটের যা প্রথম বড় শিরোপা। ওই জয় এসেছিল টি-২০ ফরম্যাটে।

ওয়ানডেতে আগে কখনও ভারতকে হারাতে পারেনি মেয়েদের। রোববার মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে ঐতিহাসিক ওই জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ নারী দল। জবাব দিতে নেমে চাপে পড়ে যায় ভারতের মেয়েরা। ওেই চাপ সামলে উঠতে পারেননি তারা।
সফরকারী দল ৩৫.৫ ওভার ব্যাটিং করে ১১৩ রানে অলআউট হয়েছে। বৃষ্টি আইনে বাংলাদেশ নারী দল ৪০ রানের জয় পেয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments