ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ১১ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর বেড়েছে। এছাড়াও বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১১ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৯.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৫.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার ১৬টি শেয়ার ৭০ হাজার ৪৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৭.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৬৬৯ টি শেয়ার ৬১ হাজার ১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৭৪ লাখ ৪১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৯ কোটি ১০ লাখ ১১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ৩৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৭১.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৮টির, কমেছে ১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৮০৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ৬১৬ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৯৬ লাখ ৪৬ হাজার ১৮৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments