সোমবার, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভুয়া খবরে বিরক্ত মাহি, জানালেন সত্যিটা
spot_img
spot_img

ভুয়া খবরে বিরক্ত মাহি, জানালেন সত্যিটা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশ-বিদেশি তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। মাঝে মধ্যেই বিভিন্ন তারকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। দেড় মাস আগেই ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব। পরে ফেসবুক লাইভে এসে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। দেড় মাস পর একই ঘটনার শিকার হলেন আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি চোখে পড়েছে মাহিরও। হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক মাহি।
এ ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন তিনি ভালো আছেন।

সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, আমি আছি, মরি নাই রে ভাই। এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা।তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

মাহির পেস্টের কমেন্ট বক্সে মেহেদী হাসান নামে একজন লিখেছেন, টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছেন, এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।

প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেক দিন ধরেই নতুন কোনো সিনেমায় নেই তিনি। তবে ব্যক্তিগত জীবন এবং রাজনীতির কারণে তিনি আলোচনায় ছিলেন।

ডেইলি শেয়ারবাজা ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments