বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভেঙে গেল সেট, ভেঙে গেল স্বপ্ন
spot_img
spot_img

ভেঙে গেল সেট, ভেঙে গেল স্বপ্ন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নিচ্ছিল ‘জংলি’ সিনেমার টিম৷ এম রাহিম পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। গত দুই মাস ধরেই চলছিল সিনেমাটির শুটিং ও প্রি-প্রোডাকশনের কাজ। এরই মধ্যে যেন ভেঙে গেল সিনেমাটি মুক্তির স্বপ্ন!

ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে না, তা জানিয়ে নির্মাতা এম রাহিম বলেন, “টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল ‘জংলি’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয়। কারণ পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়।

সিনেমাটির কোয়ালিটি ঠিক রাখতে চান পরিচালক। তা জানিয়ে তিনি বলেন, ‘প্রকৃতির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একদমই আনইথিক্যাল হবে।

‘জংলি’ সিনেমায় সিয়াম-বুবলী ছাড়াও অভিনয় করেছেন— শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ। আজাদ খানের গল্পে চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমাটিতে ব্যবহৃত চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments