শুক্রবার, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভেন্যু নিয়ে দুশ্চিন্তায় সালাউদ্দিন
spot_img
spot_img

ভেন্যু নিয়ে দুশ্চিন্তায় সালাউদ্দিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ধাপের ড্র হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ঢাকায় বসে সেদিকে চোখ ফুটবলারদের। বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রয়ে প্রতিপক্ষ মালদ্বীপের নাম উঠতেই তৃপ্তির হাসি সবার মুখে। কারণ, গত সাফে এই দ্বীপ দেশকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে ১২ অক্টোবর বাংলাদেশের মাটিতে প্রথম লেগ, মালদ্বীপের মাঠে দ্বিতীয় লেগ হবে ১৭ অক্টোবর। মধ্য আগস্টে প্রস্তুতিতে নামার কথা জামাল ভূঁইয়াদের।

এত সব আয়োজন যখন সামনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুশ্চিন্তা তখন মাঠ নিয়ে। কারণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ ২০২৪ সালের জুনের আগে শেষ হচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ের মতো বড় আসরের ম্যাচ ঢাকার বাইরের ভেন্যুতেও খেলতে চাচ্ছেন না ফুটবলাররা। সব মিলিয়ে ভেন্যু দুশ্চিন্তার মধ্যে সময় কাটছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের।

গতকাল সমকালের কাছে ভেন্যু নিয়ে আফসোসের কথা বলেন দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান, ‘সত্যি কথা বলতে কী, খেলাটা (মালদ্বীপ ম্যাচ) কোথায় হবে আমি বুঝে উঠতে পারছি না। আজকে তো প্রতিপক্ষ পেলাম। এখন আলাপ করে দেখি। এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কথা বলছি। সমাধান তো পাচ্ছি না। দেখি কী করা যায়। একটা তো বন্দোবস্ত করতে হবে।

শুধু মাঠ এবং ড্রেসিংরুম ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের আর কোনো কিছুই তৈরি হয়নি। বসুন্ধরা কিংস অ্যারেনা এখনও ফিফা এবং এএফসির অনুমোদন পায়নি। টার্ফের বেহাল দশায় কমলাপুর স্টেডিয়াম খেলার জন্য অনুপযোগী। ঢাকার বাইরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য মোটামুটি প্রস্তুত সিলেট জেলা স্টেডিয়াম। কিন্তু সিলেটে নাকি ফুটবলাররা খেলতে চান না। ‘সিলেটে কোনো প্লেয়ার খেলতে চায় না। প্লেয়াররা আমাকে বারবার বলেছে, যেখানেই ম্যাচ আয়োজন করেন; কিন্তু সিলেটে করবেন না। এটা হলো ফুটবলারদের অনুরোধ। আমি রোববার-সোমবার তাদের সঙ্গে বসব, দেখি কী সমাধান করা যায়’ বলেন সালাউদ্দিন।

বাছাইপর্বে প্রতিপক্ষ মালদ্বীপ পেয়ে খুশি সালাউদ্দিনও, ‘ওরা শেষ টুর্নামেন্টে যে ম্যাচ খেলেছে, এই খেলা খেললে তো আমার মনে হয় না কোনো রকম অঘটন ঘটতে পারে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও কোনো অঘটনের আশা দেখছে না। ২০১৬ সালে প্রিলিমিনারি রাউন্ডে ভুটানের কাছে হারের পর তিন বছর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। এবারও সেই শঙ্কা আছে। তবে আনিসুর রহমান জিকো-তপু বর্মণদের বর্তমান ফর্মে আশা দেখাচ্ছে। এই মালদ্বীপ বাধা পার হলেই দ্বিতীয় রাউন্ডে ৩৬টি দলের একটি হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সেখানে হবে আবার গ্রুপিং।

মালদ্বীপকে হারালে ‘আই’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে। তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক খেলবে। অর্থাৎ প্রথম পর্ব পার হতে পারলেই ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments