সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল
spot_img
spot_img

ভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা ভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ এমপি।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল। বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে- এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যেহেতু আমরা ক্ষমতাসীন দল সেহেতু আমরা এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।

তিনি বলেন, ইসির সঙ্গে আমরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আলোচনা করেছি। আচরণবিধির ২২ নম্বরে বলা আছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা নির্বাচনী প্রচারণা ও সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত বাধা-নিষেধ। এখানে এমপিদের ব্যাপারে যেটি বলা আছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের কথা।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments