ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। আইন-শৃঙ্খলা বাহিনীদের দেখেছি দায়িত্ব পালন করতে। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরাতেও অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো। তিনি বলেন, ভোটার উপস্থিতি কম দেখেছি। অভিজাত এলাকা, ভোটার হয়ত এ কারণেও আগ্রহী না। তবে ভোট পরার হার বাড়বে বলে আমার ধারণা। তরিকুল ইসলামের ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো। ডিসি-এসপি রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে। স্থানীয় নির্বাচনগুলোতেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পায়নি বলেও উল্লেখ করেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments