ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৬ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক এবং টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানি দুইটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে। এদিকে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের শেয়ার দর ৯.৯৮ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং কোহিনূর কেমিক্যালের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে লিবরা ইনফিউশন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, এএমসিএল প্রাণ, ব্যাংক এশিয়া এবং এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


























Recent Comments