ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় ২য় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটি ২৫৪ বারে ২০ হাজার ১৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৭ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ৩০ বারে ৩২ হাজার ২০১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডসের ১.৪৭ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১.৩২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১.২৯ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালসের ০.৬৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ০.৬২ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ০.৫৩ শতাংশ, আজিজ পাইপসের ০.৪৮ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments