ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গতকাল শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাড়ায় ৩১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে শাইনপুকুর সিরামিক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ৯.৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৪৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.২৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৩৩ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৮.২৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.২১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ৮.১৬ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments