ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষ স্থানে রয়েছে পদ্মা অয়েল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৫ টাকা ২০ পয়সা বা ৬.৮৪ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ২০৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৭৫ বারে ৬৮ হাজার ৫৩০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৫.১৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
ন্যাশনাল ব্যাংক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৪.৩০ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেসকো, জিলবাংলা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্স্ট ফিন্যান্স, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক ও লাফার্জহোলসিম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments