ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৫ জুলাই,মঙ্গলবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নন-কনভার্টেবল ফুললি রেডিমেবল কুপন বেয়ারিং বন্ড এবং আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড।
রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ৩০ জুন এবং ০৩ জুলাই স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানি দুইটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments