বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমনোনয়ন পেতে আওয়ামী লীগ কার্যালয়ে নায়িকা: মাহিয়া মাহি
spot_img
spot_img

মনোনয়ন পেতে আওয়ামী লীগ কার্যালয়ে নায়িকা: মাহিয়া মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন বেশি মনোযোগী সংসার আর রাজনীতি নিয়ে। সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চান এই নায়িকা। এ জন্য তিনি গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগও শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে মনোনয়ন কিনতে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে উপস্থিত হন তিনি।

এর আগে মাহিয়া মাহি বলেন, রাজশাহীতে আমার বাড়ি হলেও চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতোমধ্যে আমাকে আপন করে নিয়েছে।ঠিক তেমনই তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই এবং আমি তাদের পাশে থাকি।

মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। রাকিব সরকারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন তার ইচ্ছা নেই। ভবিষ্যতে হয়তো গাজীপুর থেকেই তাকে নির্বাচনে দেখতে পাবেন।

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, যদি আমি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে ও দলের জন্য কাজ করে যাবো। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments