
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার বিক্রির অনুমোদন পেয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানির আবেদনের প্রেক্ষিতে গত ২৮ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দেয়।
ডিএসই সূত্র মতে, বর্তমানে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৩ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে ৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার বা ১১ দশমিক ৬৪ লাখ শেয়ার অফলোড করবে কোম্পানির পরিচালকরা। অন্যদিকে, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ৫৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে। এর মধ্যে ৮ দশমিক ৮২ শতাংশ বা ১০ দশমিক ৬৪ লাখ শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা পরিচলকরা।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, শেয়ার বিক্রি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই কোম্পানিগুলোকে এসইসি (অভ্যন্তরীণ বাণিজ্যের নিষেধাজ্ঞা) বিধিমালা, ১৯৯৫ পরিপালন করতে হবে।
অন্যদিকে, কোম্পানিগুলোর সুদের বোঝা কমানো,ব্যাংকিং সুবিধা নিয়মিত করা এবং ব্যাংকের দায় পরিশোধের জন্য এই টাকা ব্যবহার করতে বলা হয়েছে। সেই জন্যে শেয়ার বিক্রির পুরো টাকা কোম্পানিকে সুদমুক্ত ঋণ দিতে হবে। একই সাথে শেয়ার বিক্রি করার পর এই কার্যক্রম শেষ করে ৪৮ ঘন্টার মধ্যে বিএসইসিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে ব্যাংক ঋণ পরিশোধের বিষয়টি মূল্য সংবেদনশীল তথ্য হিসাবে প্রচার করতে বলা হয়েছে। শেয়ার বিক্রির আগে সিকিউরিটিজ আইন অনুযায়ী একটি ঘোষণা দিতে বলা হয়েছে।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং:
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের বর্তমান পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০। এর মধ্যে ৪৩ দশমিক ৯৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং বর্তমান পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৮ কোটি ৫৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫। এর মধ্যে ৫৩ দশমিক ৮৩ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, দশমিক ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments