শুক্রবার, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পাচার হওয়া টাকা ফেরত আনা হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
spot_img
spot_img

পাচার হওয়া টাকা ফেরত আনা হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর শনিবার প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, অর্থনীতিতে নানা ধরনের সমস্যা রয়েছে। ব্যাংকের সমস্যা রয়েছে, মূল্যস্ফীতির সমস্যা রয়েছে। আরও অনেক ধরনের জটিলতা রয়েছে। সব ক্ষেত্রেই কাজ করতে হবে। দেশের ক্রান্তিকালে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তাব্যবস্থা নয় ব্যাংক খোলা, বন্দর চালু করাসহ সবকিছুই সমানভাবে গুরুত্ব দিয়ে করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটি সেনসিটিভ। তিনি পদত্যাগপত্র দিয়েছেন, এটি ঠিক। এ বিষয়ে এখনই কিছু বলছি না। আগামীকাল একটি বৈঠক আছে। আলাপ-আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা হবে। তবে এ বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেটা আগে করতে হবে। দেশের অর্থনীতির গতি থেমে যায়নি, তবে মন্থর হয়ে আছে। সেই মন্থর গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments