ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পতনে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এ মন্দা বাজারেও শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে:- এ্যাপেক্স ফুডস্ লিমিটেড এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
এ্যাপেক্স ফুডস্ লিমিটেড: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৬.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৮৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ মনোস্পুল পেপার: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২২২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২২৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯.৪০ টাকা বা ৮.৭১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments