বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমম-শিহাব শাহীনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে
spot_img
spot_img

মম-শিহাব শাহীনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৪ বছর সংসার করার পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

তবে বিয়ের খবর সামনে আসার পরের বছরই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। কিন্তু সেই গুঞ্জন নিয়ে দুজনের কেউই এতোদিন মুখ খোলেননি।

অবশেষে গত বুধবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে মম বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে। অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments