বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমহেশখালীতে বিয়ের খাবার খেয়ে ৪০জন অসুস্থ
spot_img
spot_img

মহেশখালীতে বিয়ের খাবার খেয়ে ৪০জন অসুস্থ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে পেট ব্যথায় আক্রান্ত হয়ে কক্সবাজারে মহেশখালীর প্রায় ৪০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অন্তত ৩৫ জনকে ভর্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেকের পেট ব্যথার পাশাপাশি ডায়রিয়াও দেখা দেয়। আজ ২৮ মে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক।

জানা যায়, মহেশখালী পৌরসভার পুটিবিলা ইয়ার মোহাম্মদ পাড়া এলাকার জাহাঙ্গীরের সঙ্গে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার সেলিমের মেয়ের বিয়ে ধার্য ছিল শুক্রবার। এ উপলক্ষে কনের বাড়িতে বর পক্ষ দাওয়াত খাওয়া শেষে বাড়ি চলে আসে। গভীর রাতে বর পক্ষের লোকজনের পেটব্যথা শুরু হয় এবং সমস্যা বেশি হওয়ায় আজ ভোর ৬টার দিকে একে একে অসুস্থ প্রায় ৪০ জন হাসপাতালে এসে চিকিৎসা নেন।

অসুস্থ জান্নাতুল ফেরদৌস জানান, শুক্রবার দুপুরে বিয়ের দাওয়াতে যান এবং বিকেলে খাওয়া দাওয়া করেন। সন্ধ্যার পর থেকে পেটে ব্যথা ওঠে। রাতে পেটে সমস্যা হওয়া শুরু হলে মহেশখালী হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, পেট ব্যথা ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে প্রায় ৪০ জন হাসপাতালে আসেন। তাদের মাঝে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান ৫ জন। বাকি ৩৫ জনকে মহেশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়। চিকিৎসার পর শনিবার বেলা ২টা পর্যন্ত অনেকের ডায়রিয়া বন্ধ হওয়ায় হাসপাতাল ত্যাগ করেছেন। বাকি ২০-২২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ২৭ মে রাতে মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনায় জনৈক সেলিমের মেয়ের বিয়েতে এ ঘটনা ঘটে। ডা. মোহাম্মদ মাহফুজুল হক থেকে জানা যায়, খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থ রোগীর সিটের সংকট থাকলেও ফ্লোরে বিছানা পেতে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments