ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার রোববার, ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। শেষ শ্রদ্ধা জানাতে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ এফডিসিতে নিয়ে আসা হয়। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও এফডিসি কর্তৃপক্ষসহ চলচ্চিত্র অঙ্গনের মানুষরা।

এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।
তিনি আরো বলেন, গাজী মাজহারুল আনোয়ার ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।
দুপুর ১টা থেকে এফডিসিতে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীতে হবে গাজী মাজহারুল আনোয়ারের দাফন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments