শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমাঝ আকাশে বিমানে ভিক্ষাবৃত্তি
spot_img
spot_img

মাঝ আকাশে বিমানে ভিক্ষাবৃত্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাস, ট্রেন, ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড এমনকি শহরের অলিতে-গলিতে ভিক্ষা করে জীবনযাপন করেন অনেকেই। কিন্তু তাই বলে মাঝ আকাশে বিমানে করে ভিক্ষাবৃত্তি! সম্প্রতি এক পাকিস্তানি নাগরিকের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে দেখা দিয়েছে সমালোচনা, ‘ট্রলিং’।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পায়জামা পরা এক পাকিস্তানি নাগরিক বিমানের আসনের মাঝখানের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অর্থ দাবি করছেন। তার হাতে একটি কাগজও ছিল।

ওই পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষুক নই। আমি অনুদান চাইছিলাম।

তিনি আরও বলেন, ‘আমরা একটি মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছি। আমি শুধু বলেছিলাম আপনি চাইলে মাদ্রাসার জন্য অর্থ দান করতে পারেন। আপনার সিট থেকে উঠার দরকার নেই, আমি আপনার আসনের কাছে আসছি।

তবে কোন বিমানে তিনি ভিক্ষা চেয়েছেন তা প্রতিবেদনে বলা হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments