মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামাঠে নেমেই মেসির গোল জয়ে ফিরলো পিএসজি
spot_img
spot_img

মাঠে নেমেই মেসির গোল জয়ে ফিরলো পিএসজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ ট্রফি জয়ের প্রায় ২৪ দিন পর মাঠে নেমেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অঁজের বিপক্ষে চলতি বছরে নিজের প্রথম খেলায় গোলেরও দেখা পান বিশ্বকাপের সেরা ফুটবলার। মেসির ফেরার ম্যাচে লিগ ওয়ানে জয়ে ফিরলো ফরাসি চ্যাম্পিয়নরা।

পার্ক দেস প্রিন্সেসে বুধবার রাতে ২-০ গোলে হারায় পিএসজি। প্রথম গোলটি দেন একটিকে আর দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় পিএসজি। ৫ মিনিটে ডান দিক থেকে ডি বক্সে বল বাড়িয়ে দেন মুকিয়েলে। ডি বক্সের একটু সামনে থাকা একিটিকে গোলে দিয়ে দলকে এগিয়ে নেন।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান পিএসজি। বিরতির পর দেখা যায় মেসি জাঁদু।

মাঝ মাঠ থেকে ছোট ছোট পাসে আসে পিএসজির দ্বিতীয় গোল। ডি বক্সে এবারও সহায়তা করেন মুকিয়েলে। ৭২ মিনিটে কোনাকুনি নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন মাঠের রেফারি। সেখানেও আসে সবুজ সঙ্কেত।

বিশ্বকাপ থেকেই দারুণ ফর্মে মেসি। সেটি ধরে রেখেছেন প্রায় তিন সপ্তাহ পর মাঠে নেমেই। ট্রফি উদযাপনে ব্যস্ত থাকায় মেসি যোগ দেন দেরিতে। ম্যাচের দিন ক্লাব তাকে সংবর্ধনা দেয়নি, তবে মেসিকে অভিন্দন জানিয়েছেন প্যারিসের দর্শকরা।

ম্যাচে খুব একটা পাত্তা পায়নি অঁজে। মাত্র ৩৩ শতাংশ সময় বল ছিল পায়ে। পিএসজির মুহুর্মূহ আক্রমণে বিপর্যস্ত ছিল তাদের ডিফেন্স। ১৫টি আক্রমণ করেন মেসিরা, বিপরীতে তারা করেন মাত্র ৬টি।

এই জয়ে লিগ টেবিলে জায়গা আরও পাকাপোক্ত হলো পিএসজির। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

ডেইলি শয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments