সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমাদকের বিরুদ্ধে সুহৃদের মানববন্ধন ও সমাবেশ
spot_img
spot_img

মাদকের বিরুদ্ধে সুহৃদের মানববন্ধন ও সমাবেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাদকের ভয়াল থাবা থেকে সবাইকে দূরে রাখতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে সমকাল সুহৃদ সমাবেশ। এর ধারাবাহিকতায় ১১ মে নওগাঁ সুহৃদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মাদকের বিরুদ্ধে আমরা’ স্লোগানে নওগাঁয় মাদকবিরোধী মানববন্ধন ও সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বিকেল ৫টায় সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁর আয়োজনে শহরের মাছবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সুহৃদ সদস্যদের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।

মানববন্ধনে বক্তারা বলেন, যে কোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড করতে কোনো দ্বিধা করে না এবং মাদকাসক্তি সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অলিগলি ও পাড়া-মহল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও কিশোর মাদকাসক্তের সংখ্যা। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রয়েছে শিক্ষার্থী। মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে।

সুহৃদরা বলেন, ‘সমকাল শুধু একটি সংবাদপত্রই নয়, একটি সামাজিক আন্দোলনও। এ সামাজিক আন্দোলনের অন্যতম হচ্ছে মাদকবিরোধী আন্দোলন। তাই সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে মাদকবিরোধী এ কর্মসূচি পালন করছে এবং আগামী দিনেও এ আন্দোলন অব্যাহত থাকবে।’
অতিথিরা বলেন, ‘মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। প্রশাসন মাদককারবারিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’ নওগাঁ শহরের মাছবাজার, নুনিয়াপট্টি, ঢাকা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি বন্ধে জেলা পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি মাছবাজার এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করে মাদক বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

সুহৃদ সদস্য সচিব প্রকৌশলী চন্দন কুমার দেবের সঞ্চালনায় যুগ্ম আহবায়ক মুরাদ হাসানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন– বৈষম্যবিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বি, মিজানুর রহমান, সুহৃদ সুষমা সাথী, মাহবুবুল আলম আলো, ফারুক চৌধুরী, মহাসিন আলী রুবেল, শরিফ নেওয়াজ রনি প্রমুখ। উপস্থিত ছিলেন প্রশিকা বিদ্যানিকেতন নওগাঁর শিক্ষক মুনিরা আক্তার, মৌসুমী খাতুন, তনুকা পারভীন, খাইরুন, খুশিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুহৃদরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম./এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments