
ডেইলী শেয়ারবাজার ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ৭৮তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে আজ এ প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত আটক, অপহরণ ও নির্যাতনের পর ১১ জনকে হত্যার অভিযোগে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ ও কবিরহাট থানার বিভিন্ন এলাকার চারজনের বিরুদ্ধে এ তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আজ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মামলায় আইওসহ ২৮ জন সাক্ষীর জবানবন্দিসহ চারটি ভলিউমে মোট ২২২ পৃষ্ঠায় প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
মামলা-তদন্তের সার-সংক্ষেপ তুলে ধরে সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক সাংবাদিকদের বলেন, এ চার আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ১২ নভেম্বর তদন্ত শুরু হয়। দুই বছর ৯ মাসে আজ বুধবার ১২ আগস্ট তদন্ত সম্পন্ন হয়। সূত্র : বাসস
























Recent Comments