রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমারা গেছেন ‘উজান ভাটি’ নির্মাতা সি বি জামান
spot_img
spot_img

মারা গেছেন ‘উজান ভাটি’ নির্মাতা সি বি জামান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘উজান ভাটি’ সিনেমার নির্মাতা সি বি জামান মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। তিনি বলেন, ‘আব্বু ইন্তেকাল করেছেন। রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সগীরা। আব্বুর মাগফেরাতের জন্য দোয়া করবেন।’

নির্মাতার পারিবারিক সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর সকালে বাথরুমে গিয়ে পড়ে যান সি বি জামান। তখন তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে বিকেলে তাকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন।

পরদিন সি এফ জামান, ‘‌আব্বু হার্ট এ্যাটাক হয়েছে। ক্রনিক কিডনি ডিজিজ থাকার কারণে তার হার্টের চারপাশে পানি জমেছিল। এছাড়া হিমোগ্লোবিনও কমে যায়।’

তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, সিবি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘পুরস্কার’ ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments