মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
spot_img
spot_img

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশটির সেনাবাহিনীর আমন্ত্রণে রোববার (১৪ মে) দেশটির উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬-১৮ মে পর্যন্ত অনুষ্ঠেয় দ্যা ল্যান্ড ফোরসেস প্যাসিফিক (এলএএনপিএসি) কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এ কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

কনফারেন্স এ অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

কনফারেন্স শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২১ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments