শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমার্কেট মেকার হতে চাওয়া ৪ প্রতিষ্ঠানের আবেদন বিবেচনায় নেয়নি বিএসইসি
spot_img
spot_img

মার্কেট মেকার হতে চাওয়া ৪ প্রতিষ্ঠানের আবেদন বিবেচনায় নেয়নি বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে মার্কেট মেকার (বাজার সৃষ্টিকারী) হতে চাওয়া ৪ প্রতিষ্ঠানের আবেদন বিবেচনায় নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কেট মেকার হতে আগ্রহী ৪ প্রতিষ্ঠান হলো- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, কবির সিকিউরিটজ ও বি রিচ।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা অনুযায়ী, মার্কেট মেকার হওয়ার জন্য স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে বিএসইসির কাছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করতে হয়। একইসঙ্গে লাইসেন্সের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা থাকতে হবে।

তবে আবেদন করা ৪ প্রতিষ্ঠানের মধ্যে আইসিবি ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জের অনুমোদন ছাড়াই বিএসইসির কাছে আবেদন জমা দেয়। এছাড়া কবির সিকিউরিটজ ও বি রিচ তাদের পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা না থাকা সত্ত্বেও কমিশনের কাছে আবেদন করে।

জানা গেছে, আইসিবি ৮০৫ কোটি টাকা, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ ১৮৯ কোটি টাকা, কবির সিকিউরিটিজ ২ কোটি ৭৬ লাখ টাকা ও বি রিচ ৯ কোটি ৩৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে কমিশনে আবেদন করে।

মার্কেট মেকার হওয়ার শর্ত পরিপালন না করে আবেদন করা আইসিবি ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজকে চিঠি দিয়েছে বিএসইসি। চিঠিতে মার্কেট মেকারের জন্য তারা যথাযথভাবে আবেদন করেনি বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা অনুযায়ী স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে মার্কেট মেকারের জন্য আবেদন করতে পরামর্শ দিয়েছে কমিশন।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সদস্যভুক্ত প্রতিষ্ঠান কবির সিকিউরিটিজ ও বি রিচ স্টক এক্সচেঞ্জের অনুমোদ সাপেক্ষে আবেদন করলেও তাদের পরিশোধিত মূলধনের কিছুটা ঘাটতি ছিল। সেজন্য প্রতিষ্ঠান দুটিকে শর্ত পরিপালনের জন্য পরামর্শ দিয়েছে বিএসইসি। চিঠিতে প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকায় উন্নীত করে মার্কেট মেকারের জন্য আবেদন করতে বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments