মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামায়ের আন্তর্জাতিক অভিষেকে মেয়ের অভিনন্দন
spot_img
spot_img

মায়ের আন্তর্জাতিক অভিষেকে মেয়ের অভিনন্দন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিরোনাম পড়ে খটকা লাগতে পারে। কিন্তু এবারের নারী এশিয়া কাপে ঠিক এমন ঘটনাই ঘটেছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে পাকিস্তানের নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজের।

তাঁরই মেয়ে কাইনাত ইমতিয়াজ এবারের এশিয়া কাপের পাকিস্তান দলে আছেন। ৩০ বছর বয়সী এই পেসার পাকিস্তান নারী দলের হয়ে ১৫টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্ট খেলেছেন। আজ আম্পায়ার হিসেবে নিজের মায়ের আন্তর্জাতিক অভিষেকে অভিনন্দন জানিয়েছেন কাইনাত।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার মায়ের অর্জনে আমি কতটা গর্বিত, বলে বোঝাতে পারব না। অসাধারণ অনুপ্রেরণাময় ব্যক্তিত্ব। পাকিস্তানকে আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করা ছিল তাঁর সব সময়ের স্বপ্ন। আজ তাঁর অপেক্ষা ফুরাল। আমরা দুজনই একসঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব। আমি রোমাঞ্চিত।’

নারী এশিয়া কাপে এবার ম্যাচ পরিচালনার কাজটা করছেন নারীরাই। এশিয়া কাপে মোট ৯ জন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। তাঁদের মধ্যে ভারতের আম্পায়ার ব্রিন্দা গানশিয়াম রাথি ও গায়েত্রী ভেনুগোপানাল আছেন। পাকিস্তানের সালিমা ইমতিয়াজের সঙ্গে আছেন হুমায়রা ফারাহ। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করছেন লিন্ডামুলাগে দেদুনু ভিন্দা উইজায়ানথি ডি সিলভা ও নিমালি দিনুশি পেরেরা।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের নারী আম্পায়ার হেমাঙ্গি ইয়েরজাল, মালয়েশিয়ার নূর হিজরাহ আমাত সুজাঙ্গি ও কাতারের শিভানি মিশ্রা আছেন। এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার ভেনেসা রেচ ডি সিলভা ও ভারতের শারভা লক্ষ্মী গানডিকোটা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments