ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।
ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.
































Recent Comments