ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৫০৬ কোটি টাকার নন-কনভার্টবেল আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যু করবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটি ২০২১ সালের ২৯ নভেম্বর বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে ব্যাংকটি বন্ড ইস্যুতে কিছু সংশোধনী এনেছে।
মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট পোর্টফোলিও বাড়ানোর জন্য বন্ড ইস্যু করবে। উচ্চ সম্পদশালী ব্যাক্তি, সাধারণ বীমা, জীবন বীমা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কর্পোরেট প্রতিষ্ঠান বন্ডটিতে আবেদন করতে পারবে।
বন্ডটির আকার ৫০৬ কোটি টাকা। ডিসকাউন্ড মূল্য ৪২৯.৪৪ কোটি টাকা থেকে ৪৪০.৫৭ কোটি টাকা। ডিসকাউন্ট রেট ৬.৫০ থেকে ৭.৭৫ শতাংশ।
উল্লেখ্য, বন্ডটি ৫ বছর মেয়াদী সম্পূর্ণ অবসায়নযোগ্য।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments